ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীর নিয়ে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিলেন শ্রুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 5:30 PM

শরীর নিয়ে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিলেন শ্রুতি

শরীর নিয়ে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিলেন শ্রুতি

তার শ’রীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা জিনিস নিয়ে ট্রোলিং। অনবরত এমন সমালোচনার শিকার হচ্ছেন বলিউড ও দক্ষিণেরর চলচ্চিত্রে কাজ করা অভিনেত্রী শ্রুতি হাসান। কিন্তু এসব সমালোচনা বা কটূক্তিতে মোটেই বিচলিত নন কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিক কমল হাসানের মেয়ে শ্রুতি। বরং সমালোচকদের একহাত নিয়ে’ছেন তিনি।

ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ পোস্ট করে শ্রুতির সপাট জবাব, ‘তিনি মোটেই সমালোচনায় পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায়, সেসবের উত্তর দিতে তিনি মোটেই বাধ্য নন। ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়েও বার বার ট্রোলড হয়েছেন এই নায়িকা।

এই প্রসঙ্গে শ্রুতির সরাসরি জবাব, ‘হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি তো তার প্রচার করছি না। শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়।’ পাশাপাশি নায়িকার আবেদন, ‘ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজেকে ভালোবাসা শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেমকাহিনি আমার সঙ্গে। আশা করি আপনারও তাই।’

এর আগে বেশ কয়েকবার শ্রুতির ছবি নিয়ে ট্রোল করা হয়েছে। সেকথা নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। অনেকেই তার ছবিতে লিখেছিলেন, বুড়ি দেখাচ্ছে তাকে। আরও লেখা হয়, ‘কী রোগা তুমি।’ অনেকে আবার লেখেন, ‘আপনার মুখে কোনো ঔজ্জ্বল্য নেই। আপনাকে অসুস্থ লাগছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status