ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
প্রিয়াঙ্কার আলোচিত পোশাক নিয়ে যা বললেন বোন মীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 5:33 PM

প্রিয়াঙ্কার আলোচিত পোশাক নিয়ে যা বললেন বোন মীরা

প্রিয়াঙ্কার আলোচিত পোশাক নিয়ে যা বললেন বোন মীরা

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কয়েকদিন আগে গ্র্যামি অ্যাওয়ার্ডে রালফ অ্যান্ড রুশোর ডিজাইন করা ডিপ ভি নেকলাইন গাউন পরে বেশ আলোচিত হন তিনি।

বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রীর শরীরে এমন পোশাক অনেকেই মেনে নিতে পারেননি। যদিও ফ্যাশনপ্রেমীদের অনেকেই তার প্রশংসা করেছেন। তবে এ নিয়ে আলোচনা থেমে নেই।
প্রিয়াঙ্কা

সম্প্রতি প্রিয়াঙ্কার আলোচিত সেই পোশাক নিয়ে কথা বলেছেন তার চাচাতো বোন মীরা চোপড়া। তিনি বলেন, প্রিয়াঙ্কা প্রথা ভাঙতে পছন্দ করেন। তার কাছে যেটি সঠিক মনে হয়, তিনি সেটিই করেন। তার অনেক সাহস। মানুষ কী বলল এতে তার কিছু যায় আসে না। এই মনোভাবের কারণেই তিনি আজকের অবস্থানে।

তিনি আরো বলেন, তাকে দারুণ লেগেছে। যদি মানায় যে কোনো পোশাকই পরতে পারেন। যদি কোনো পোশাকে রুচিহীন ও সস্তা না মনে হয় তাহলে সমস্যা নেই। প্রিয়াঙ্কাকে চমৎকার দেখাচ্ছিল। এখন মানুষ সব বিষয়েই বেশি মাতামাতি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status