ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিয়েবাড়িতে পাত্রপাত্রীর বন্ধু সেজে কত টাকা পান বলিউড তারকা ওরি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 June, 2026, 2:54 PM

বিয়েবাড়িতে পাত্রপাত্রীর বন্ধু সেজে কত টাকা পান বলিউড তারকা ওরি?

বিয়েবাড়িতে পাত্রপাত্রীর বন্ধু সেজে কত টাকা পান বলিউড তারকা ওরি?

বলিউডের অন্দরে যেকোনো মিলনমেলায় কিংবা ঘরোয়া পার্টিতেও দেখা যায় ওরহান অবত্রমানি ওরফে ওরিকে। অনেকে তার পরিচয় না জানলেও তার মুখটি বার বার ক্যামেরায় ভেসে ওঠে। উঠতি এই তারকার প্রতিদিন আয়ের পরিমাণ শুনলে চোখ কপালে উঠেতে পারে। এছাড়া তিনি বিয়ে বাড়িতে পাত্রপাত্রীর বন্ধু সেজে রিলস বানিয়েও মোটা অংকের টাকা আয় করেন।


ওরি তার পেশা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বহু বার। কিন্তু তার উত্তর বেশির ভাগ সময়ই ধোঁয়াশাই থেকে গেছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি জানিয়েছেন, কী ভাবে তিনি নিজের ব্যক্তিগত ব্র্যান্ড এবং অনলাইন জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আয় করছেন। তিনি এ-ও জানান, একটি রিল থেকেই তিনি প্রায় আয় করেছেন ৭৬ লক্ষ টাকা।

ওরি জানান, তার আয়ের বড় অংশ আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও বিভিন্ন নামী অনুষ্ঠানে উপস্থিত থেকে। তিনি বলেন, “গত মাসে আমি শুধু একটি রিল থেকে ৭৬ লক্ষ টাকা আয় করেছি।” ব্র্যান্ডের প্রচার এবং ‘পেড কনটেন্ট’-এর মাধ্যমে তিনি কী ভাবে আয় করেন, সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।


নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওরি বড় অংকের অর্থ উপার্জন করেন। এটিই তার ব্যবসা, জানান তারকা। ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রস্তাব আসে তার কাছে। জনপ্রিয়তার জন্যই এই প্রস্তাব আসে তার কাছে। উপস্থিত থেকে ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত নেন।

ওরি বলেন, “১৫ থেকে ২৫ লক্ষ টাকায় আপনারা আমাকে মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজেও ডাকতে পারেন। আমি বিয়েতে আসতে পারি, জন্মদিনের অনুষ্ঠানেও আসতে পারি। আমি এমন ভাবে কথা বলব যেন, যার বিয়ে হচ্ছে বা যার জন্মদিন সে আমার শৈশবের বন্ধু। আমি আপনাদের সঙ্গে সময়ে কাটাব, পরিবারের সঙ্গে মিশব। এই পুরো বিষয়টা আপনারা কিনতে পারেন।”
 

ওরি তার ছবি তোলার ধরনের জন্য বিখ্যাত। ভারতে বিশেষ ‘পোজ়’-এর জন্য পরিচিত মাত্র দু’জন মানুষ—তিনি এবং শাহরুখ খান। এমন দাবি নেটপ্রভাবীর। তবে তার এই বিপুল পরিমাণ টাকা কে সামলান? এই বিষয়ে এখনও একটি পুরনো পদ্ধতিই অনুসরণ করেন তিনি। তার আর্থিক বিষয়গুলো নাকি এখনও তার মা-বাবাই দেখেন। ওরি যোগ করেন, “আমি কখনও এই অভ্যাস ছাড়ব না।”

উল্লেখ্য, বলিউডে ওরি পরিচিত। ইনস্টাগ্রামে তার ২৫ লক্ষেরও বেশি অনুসরণকারী রয়েছেন। বলিউডের তারকাদের সঙ্গে এবং বড় বড় অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status