ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
খোলা পিঠে, ভেজা পোশাকে আগুন ছড়ালেন মৌনি রায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 5:22 PM

খোলা পিঠে, ভেজা পোশাকে আগুন ছড়ালেন মৌনি রায়

খোলা পিঠে, ভেজা পোশাকে আগুন ছড়ালেন মৌনি রায়

খোলা পিঠ আর ভেজা শরীর। পরনে স্যুইম কস্টিউম। সমুদ্রের নীল জলে ‘ভেজা’ মৌনি রায় । সোশ্যাল গরম করার জন্যে যথেষ্ট। ঠিক সেটাই ঘটেছে অভিনেত্রীর সঙ্গে। মালদ্বীপে বেড়াতে গিয়ে একের পর এক জ্বলন্ত ছবি শেয়ার করেছেন মৌনি সোশ্যালে। তাইতে আগুন ছাড়াই তপ্ত নেট দুনিয়া।

কেউ বলছেন ‘রাম তেরি গঙ্গা মইলি’-র নব্য সংস্করণ। কেই মৌনির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ‘ববি গার্ল’ ডিম্পল কাপাডিয়ার। তবে এই সুযোগে মৌনির মালদ্বীপ ডায়েরি কিন্তু হিট।

সাঁতারের ভিডিও শেয়ার করে মৌনি ক্যাপশনে লিখেছেন, “শুভ প্রেম দিবস”। ভিডিওতে দেখা গেছে, মৌনি যেন জলকন্যা। তাঁকে ঘিরে জলের প্রাণিদের ভিড়। তাই খুব মজা করে তিনি লিখেছেন, “আমি একটি অদ্ভুত জায়গায় রয়েছি। এখানে সবাই আমার বন্ধু। আমিও ওদের সঙ্গ পেয়ে তৃপ্ত।” জলের মধ্যে বসে মৌনির ব্রেকফাস্টের ছবিও নজর কেড়েছে সবার।

অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে বলিউডে পা রাখেন মৌনি। ২০১৯-এ মুক্তি পেয়েছিল তাঁর ‘মেড ইন চায়না’ এবং ‘রোমিও আকবর ওয়াল্টার’। চলতি বছরে তাঁকে দেখা যাবে, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘মোগল’ ছবিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status