ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন তাহসান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 2:16 PM

সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন তাহসান

সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন তাহসান

সংগীতশিল্পী পরিচয়ের বাইরেও তাহসান একজন অভিনেতা। গানের পাশাপাশি বিভিন্ন নাটকে অভিনয় করেও পেয়েছেন আলাদা জনপ্রিয়তা। দীর্ঘ ক্যারিয়ারের জীবনে অভিনয় করেছেন চলচ্চিত্রেও। 'যদি একদিন' ছবিতে ওপার বাংলার নায়িকা শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করে পেয়েছেন প্রশংসাও।

গান কিংবা অভিনয় জীবনে সাফল্য পেলেও তার সংসার জীবনে মেলতে পারেননি সুখের ডানা। শোবিজে সফল তারকা দম্পতি হিসেবে তাহসান-মিথিলাকে অনেকে আইডল মানলেও সেই সম্পর্কে ভাটা পরে যায়। আলাদা হয়ে যান এই দুই তারকা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সিলভার স্ক্রিন’-এ প্রকাশ করা হয় ‘আনমনে’ শিরোনামের একটি গানের ভিডিও। কণ্ঠশিল্পী মালার সঙ্গে দ্বৈতভাবে সেই গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। এই গানচিত্রের প্রকাশনা অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেন তাহসান।

আক্ষেপ নিয়ে তাহসান বলেন, ‘সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে অতন্ত কষ্টের সঙ্গে একটি কথা বলতে চাই, গত এক বছরে আমাকে নিয়ে অন্য যতো নিউজ হয়েছে বা আপনারা করেছেন তার খুবই কম নিউজ হয়েছে আমার গান নিয়ে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের।’

তিনি আরও বলেন, ‘আমি খুব লাকি ছিলাম। কারণ আমরা যে যুগে গান করা শুরু করি তখন পত্রিকায় গানের বিশ্লেষণ হতো। কিন্তু এখন আর পত্রিকায় গানের বিশ্লেষণ হয় না। এখন পত্রিকায় মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সেটা উপস্থাপন হয়। আগে একটা সময় ছিলো যখন অ্যালবাম নিয়ে কথা হতো। বলা হতো এই অ্যালবামটির এই চারটি গানের কথা একই রকম গভীরতা আছে। এই তিনটা গানের সুর কিভাবে হৃদয় ছুঁয়ে যায়। এই গানটার শেষে যে টানটা দিয়েছে সেটা কি দারুণ। কি দারুণ তার সুর। এরকম লেখা আমরা প্রতিনিয়তই পড়তাম। কিন্তু এখন আর এ রকম লেখা আমরা পড়ি না। এর কারণ হচ্ছে গানকে আমরা সেলিব্রেট কম করি। এরকম অনুষ্ঠানও আর হয় না। আর তাই হয়তো আমরা গানের প্রচারটাও ঠিকমতো করি না।

আমার যেসব নিউজ এখন হয় সেগুলোর চেয়ে আমার কাজের নিউজ বেশি হলে সেটা আমার ক্যারিয়ারের জন্য কাজে লাগতো। আমি সাংবাদিক ভাইদের কাছে সেই প্রেরণাটা প্রত্যাশা করি। কারণ এটা প্রমাণিত সাংবাদিকরাই একজন শিল্পীর দোষ ত্রুটিগুলো বিশ্লেষণ করেন। সেগুলো থেকে বেরিয়ে আসার পথও বাতলে দেন। তাই আগের মতো গান নিয়ে চুলছেড়া বিশ্লেষণ আশা করছি সাংবাদিক ভাইদের কাছ থেকে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status