|
কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ১০দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রামের আয়োজনে কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জনকে তিনটি ক্যাটাগরিতে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল নকশিকাঁথা, নাপিত ও কুমারশিল্প। ১০দিনের প্রশিক্ষণের মধ্যে ৩দিন অংশগ্রহণকারীদের দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রামের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়, জলঢাকা, নীলফামারীর সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রামের সমাজসেবা কর্মকর্তা মো. আবু সুফিয়ান। এ ছাড়া শহর সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীরা তাদের পেশার মানোন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এককালীন অনুদান হিসেবে ১৮ হাজার টাকা নিজ নিজ নামে ব্যাংক একাউন্টে ইএফটি (EFT) পদ্ধতিতে প্রদান করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
