|
সাতক্ষীরার দেবহাটায় র্যাবের অভিযানে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক ১
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার দেবহাটায় র্যাবের অভিযানে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক ১ আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে সাতক্ষীরা জেলার দেহটার উপজেলার সখিপুর এলাকায় এআটকের ঘটনা ঘটে। আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ কবির হোসেন (৩৮)। সে ওই এলাকার নওসের আলী সরদারের ছেলে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল কোরেক্সসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
