|
প্রযুক্তি পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রযুক্তি পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ বৃহস্পতিবার (২ জুলাই) ইসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল হাসান দিপু, সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী এবং যুগ্ম সদস্য সচিব মো. এহতেশামুল হক। অনুষ্ঠানে আয়োজকরা জানান, ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এ অফারের আওতায় প্রতি এক হাজার টাকা মূল্যের প্রযুক্তিপণ্য কেনাকাটায় একটি করে কুপন দেওয়া হবে। পরে কুপনের মাধ্যমে লটারিতে ১১ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য কক্সবাজার ভ্রমণের বিশেষ প্যাকেজ রাখা হয়েছে, যেখানে বিমান টিকিট, আবাসন ও খাবারের সম্পূর্ণ ব্যয় বহন করবে আয়োজকরা। আগামী ২০ জুলাই রাত ৮টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সদস্য সচিব মো. নজরুল ইসলাম হাজারী বলেন, বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্যের মার্কেট হিসেবে ইসিএস কম্পিউটার সিটি সব সময় গ্রাহকদের জন্য নতুন ও আকর্ষণীয় আয়োজনের চেষ্টা করে। বিশ্বকাপ উপলক্ষে নেওয়া এই কর্মসূচি প্রযুক্তি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও ক্রীড়াপ্রেমীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই আয়োজন বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে। একই সঙ্গে প্রযুক্তিপণ্য কেনাকাটায় ক্রেতারা অতিরিক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি প্রযুক্তি বাজারে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিএস কম্পিউটার সিটির সদস্য মো. মোশাররফ হোসেন, মো. আবু তুহিন চৌধুরী, মো. শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মোহাম্মদ নোমান শিকদারসহ ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী, দোকান মালিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
