ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
ডিভাইস, নেটওয়ার্ক ও ব্রাউজারে এআই ব্যবহারে নিরাপত্তা দিবে সফোস এআই ডিফেন্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 3:48 PM

ডিভাইস, নেটওয়ার্ক ও ব্রাউজারে এআই ব্যবহারে নিরাপত্তা দিবে সফোস এআই ডিফেন্স

ডিভাইস, নেটওয়ার্ক ও ব্রাউজারে এআই ব্যবহারে নিরাপত্তা দিবে সফোস এআই ডিফেন্স

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস আজ তাদের নতুন পরিষেবা সফোস এআই ডিফেন্স চালু করেছে। এই পরিষেবাটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে এআই টুল শনাক্ত করে। এমনকি প্রতিষ্ঠানে  অনুমতি ছাড়া ব্যবহার করা টুলও এর নজরে আসে। কোনো প্রতিষ্ঠানের আওতার বাইরে এআই টুল তথ্যের গোপনীয়তার ঝুঁকি তৈরি করতে পারে। তাই এসব টুলের ব্যবহার প্রতিষ্ঠানের নিরাপত্তানীতি অনুযায়ী হচ্ছে কি না, সেটিও এই পরিষেবাটি নিশ্চিত করে।

সফোস ফিউশন পরিষেবার মাধ্যমে ডিভাইস, নেটওয়ার্ক, সাইন-ইন ও ব্রাউজারের নিরাপত্তা ব্যবস্থাগুলোকে একসঙ্গে যুক্ত করা হয়। ফলে আলাদা কোনো নতুন নিরাপত্তা টুল পরিচালনার বাড়তি ঝামেলা ছাড়াই আরও নিরাপদে এআই ব্যবহার করা যাবে।

অন্যদিকে, সাইবার অপরাধীরা বিভিন্ন কাজে এআই ব্যবহার করছে। চলতি বছর সফোস এক্স-অপস এক হামলাকারীকে শনাক্ত করেছে, যে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে এআই এজেন্ট ব্যবহার করে প্রায় ৮০টি ম্যালওয়্যার মডিউল তৈরি ও পরীক্ষা করেছে। এ ছাড়া সাইবার অপরাধীদের মধ্যে উন্নত এআই মডেল ব্যবহারের জন্য এপিআই কী কেনাবেচা, অনলাইন ফোরামে নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার কৌশল বিনিময় এবং এআই প্রম্পট তৈরিতে দক্ষ ব্যক্তিদের নিয়োগের চেষ্টাও দেখা গেছে।

বেশির ভাগ প্রতিষ্ঠানে এখন অনুমোদন ছাড়া এআই টুল ব্যবহার করা হচ্ছে। ৬৯ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, তাদের কর্মীরা অনুমতি ছাড়াই এআই এজেন্ট ও টুল ব্যবহার করছেন।গত এক বছরে ৮২ শতাংশ প্রতিষ্ঠান তাদের ব্যবস্থায় অনুমোদনহীন এআই এজেন্ট খুঁজে পেয়েছে। এদিকে, ৯০ শতাংশ আইটি লিডারস  এ ধরনের এআই ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) বলছে , ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে এআই এজেন্টের সংখ্যা ১৩০ কোটিতে পৌঁছাতে পারে। ফলে ভবিষ্যতে এই ঝুঁকি আরও বাড়তে পারে। 

প্রতিটি এআই এজেন্ট ও টুল সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ায়। সফোস এআই ডিফেন্স ডিভাইস, নেটওয়ার্ক, পরিচয় ও ব্রাউজার থেকে তথ্য নিয়ে এআই এর ব্যবহার বিশ্লেষণ করে। এটি এআইতে দেওয়া প্রম্পট, ফাইল আপলোড ও অন্যান্য কার্যক্রম তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে সাহায্য করে। সাইবার নিরাপত্তা সচেতনতা মাসে চালু হওয়া সফোস এআই ডিফেন্স এখন সবাই ব্যবহার করতে পারবে।  সফোস এক্স-অপস এর সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাওয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status