|
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই অনার এক্স৭ই-এর ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজসমৃদ্ধ সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের অনার এক্স৬ই-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে এক্স৭ই মডেলে। আর এক্স৬ই-তে প্রাধান্য দেওয়া হয়েছে দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স, ব্যাটারির স্থায়িত্ব ও ফোনের সুরক্ষার ওপর। অনার এক্স৭ই-তে রয়েছে আলাদা এআই বাটন, যার মাধ্যমে গুগল জেমিনি, ম্যাজিক পোর্টাল ও সার্কেল টু সার্চের মতো বিভিন্ন স্মার্ট টুল সহজে ও দ্রুত ব্যবহার করা যায়। দুটি ফোনেই রয়েছে ৬.৬১ ইঞ্চি ও ১২০ হার্টস রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লে। ফলে স্ক্রল করা, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা হয় আরও মসৃণ। এ ছাড়া উভয় ফোনে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বড় ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এতে একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে। ছবি তোলার জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও এআইভিত্তিক বিভিন্ন পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য ফোন দুটি পেয়েছে এসজিএসের ফাইভ স্টার ড্রপ প্রটেকশন সার্টিফিকেট। ধুলাবালু ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। অনার এক্স৭ই ও এক্স৬ই-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট। ফোন দুটি চলবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে। অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়ছে। একই সঙ্গে গ্রাহকেরা তাঁদের খরচের তুলনায় আরও উন্নত ফিচার প্রত্যাশা করছেন। অনার এক্স৭ই ও এক্স৬ই-এর মাধ্যমে আমরা বাংলাদেশের গ্রাহকদের সাশ্রয়ী দামে প্রয়োজনীয় ফিচার, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন স্মার্টফোন দিতে চাই। অনার এক্স৭ই পাওয়া যাচ্ছে সানরাইজ অরেঞ্জ, লাইট ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে। আর অনার এক্স৬ই পাওয়া যাচ্ছে সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক রঙে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
