ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
‎ঢাকা সেন্টার ইউনিভার্সিটি সোহরাওয়ার্দী ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 November, 2026, 10:47 AM

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‎ 
‎শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নবীন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম। 
‎
‎নবীন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আঞ্জুমান আরা ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল রাইসা রিফাত জুইন।
‎
‎প্রধান অতিথি অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর তাৎপর্য তুলে ধরে বলেন, যে যেই সাবজেক্টে পড়ে সে সেই সাবজেক্টে (বিষয়ে) মুসলিম স্পেশালিস্ট হতে হবে। কারণ ইসলামী শিক্ষা ও আদর্শ ব্যতিত কোনো শিক্ষাই নিজের এবং সমাজের কল্যাণ বয়ে আনে না, আনতে পারে না।     
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে রাইসা রিফাত জুইন বলেন, নিজেকে পুরো পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের সবচেয়ে বড় দক্ষতা। তিনি শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
‎
‎নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে অর্থবহ, কল্যাণমুখী ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ করার প্রত্যাশায় আয়োজিত নবীন সংবর্ধনা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status