|
সাজেকে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য উদ্ধার
ভুবন ত্রিপুরা, সাজেক
|
![]() সাজেকে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য উদ্ধার সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাতে গোয়েন্দা তথ্য ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৭ বিজিবি এর অধীনস্থ উদয়পুর বিওপির কমান্ডার মাহির শাহরিয়ার এর নেতৃত্বে ২০ সদস্যের একটি বিশেষ টহলদল রাত ৮:৪৫ মিনিটে বিওপি থেকে পায়ে হেঁটে অভিযানের উদ্দেশ্যে রওনা হয়।টহল দলটি উদয়পুর বিওপি হতে আনুমানিক দুই কিলোমিটার উত্তর- পশ্চিম উদয়পুর বাজার সংলগ্ন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে আনুমানিক রাত ১০:৩০ মিনিটে মালিকবিহীন অবস্থায় ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনসামগ্রী ও অন্যান্য ভোগ্যপণ্য রয়েছে। আটকৃত মালামালের মধ্যে রয়েছে ১১০টি বড় আকারের sparkle,১২৪টি ছোট আকারের sparkleএবং ২১০ মিলিমিটারের ১০০ টি comfort রয়েছে।যার আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ১২০ টাকা। অভিযানের সময় উদ্ধার করা মালামাল ক্যাম্পে এনে প্রদর্শন করা হয়। পরবর্তীতে এসব মালামাল গুলো ব্যাটেলিয়ান সদর দপ্তরে পাঠানোর কথা রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
