ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো দ্বিতীয় স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 November, 2019, 2:12 PM

স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো দ্বিতীয় স্ত্রী

স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তারাব শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রহিমা বেগমকে আটক করা হয়েছে।

আহত আনোয়ার হোসেন ফরিদপুর জেলার রাজবাড়ি এলাকার বাসিন্দা। সে রূপগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার দুলালের বাড়িতে ভাড়ায় বসবাস করেন এবং স্থানীয় ডিজনি গার্মেন্টসে কাজ করেন। অভিযুক্ত স্ত্রী রহিমা বেগমও একই গার্মেন্টসকর্মী।

স্থানীয়রা জানায়, ১০ মাস পূর্বে রহিমার স্বামী মারা গেলে পরবর্তীতে আনোয়ার হোসেনকে বিয়ে করে তিনি। এরপর থেকে দুজন একসাথেই বসবাস করে আসছিলেন। তবে, আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী ও সন্তানকে কেন্দ্র করে প্রায়ই তারা ঝগড়া করতেন। বরাবরের মতো বৃহস্পতিবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মধ্যরাতে হঠাৎ করেই আনোয়ার হোসেনের চিৎকার শোনেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রহিমা বেগম ধারালো ছুরি দিয়ে আনোয়ারের গোপনাঙ্গ কেটে দিয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status