ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পেঁয়াজকান্ডে হরতালের ডাক, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 2:22 PM

পেঁয়াজকান্ডে হরতালের ডাক, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

পেঁয়াজকান্ডে হরতালের ডাক, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

পেঁয়াজের ডাবল সেঞ্চুরীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ ও অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্ধদিবস সারাদেশে হরতাল ডেকেছে
আদর্শ নাগরিক আন্দোলন।

আজ শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশবাসীকে অর্ধদিবস হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন।

এছাড়ও যেসব কর্মসূচি ঘোষণা করেছে এ সংগঠনটি-

১। হরতালের সমর্থনে আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

২। আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পল্টনন্থ শিশু কল্যাণ পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পল্টনসহ সারাদেশে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

৪। মঙ্গলবার (১৯ নভেম্বর) ও বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টন, ফার্মগেট, রামপুরাসহ সারাদেশে মশালসহ হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status