ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পলাশের সঙ্গে নজর কাড়লেন, কে এই তরুণী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2026, 7:44 PM

পলাশের সঙ্গে নজর কাড়লেন, কে এই তরুণী?

পলাশের সঙ্গে নজর কাড়লেন, কে এই তরুণী?

ঠিক দুই বছর আগে অন্তর্জালে এসেছিল নাজমুল হুদা ইমনের ‘ভ্যানিশিং ম্যান’। ব্যতিক্রম গল্পের নাটকটি দর্শকের দারুণ সাড়া পায়। দুই বছর পর সম্প্রতি এসেছে এর দ্বিতীয় কিস্তি ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। এটিও পাচ্ছে দর্শকের ভালোবাসা। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৬০ লাখ।

নাটকের নাম ভূমিকায় আগের মতই আছেন জিয়াউল হক পলাশ। তবে এবার বদলেছে নায়িকা। প্রথম নাটকে সাফা কবির থাকলেও এবার পলাশের সঙ্গী শেগুফতা আহমেদ জারবীনি। পলাশের সঙ্গে তার রসায়ন দর্শকও পছন্দ করছে। ‘ভ্যানিশিং ম্যান’-এও অবশ্য জারবীনি রয়েছেন, তবে পার্শ্ব চরিত্রে। এবার তিনি কেন্দ্রীয় চরিত্রে।

তাকে নিয়ে দর্শকদের কেউ লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একদম ন্যাচারাল, নো ওভার এক্টিং। আবার কারো মন্তব্য, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’

নাটকটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে জারবীনি বলেন, ‘রিলিজের পর থেকে এখনো পর্যন্ত দর্শকদের কাছ থেকে এত বেশি সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। সত্যি বলতে এই অভিজ্ঞতা আমার জন্য একদমই নতুন। ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং তাদের মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন আমি নিজেই খুব লজ্জা পাচ্ছি। বিষয়টি অনেক উপভোগ করছি।


এর আগে নাজমুল হুদা ঈমনের ‘কুড বি আস!’, ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক জারবীনির। নবাগতা এই অভিনেত্রী বলেন, ।“যেহেতু ‘ভ্যানিশিং ম্যান’-এ আমি ছিলাম, সেহেতু জানতাম এটার সিক্যুয়ালেও থাকব। 

কিন্তু আমি যে প্রটাগনিস্ট হিসেবে সুযোগ পাব এতে, এটা ভাবিনি। ভেবেছিলাম সাফা কবির আপুই থাকবেন। কিন্তু শুটিং শুরুর এক সপ্তাহ আগে জানতে পারি যে, এখানে একমাত্র মেয়ে চরিত্রে আমিই আছি। উচ্ছ্বসিত ছিলাম একইসঙ্গে নার্ভাসও। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার। দর্শক যখন কাজটি পছন্দ করতে শুরু করল তখন ভালো লাগাটা বেড়ে গেল।”
এদিকে নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, ‘প্রথম নাটকটি যে পরিমাণ ইতিবাচক সাড়া পেয়েছিল, সিক্যুয়েলে সেটা তার চেয়েও অনেক বেশি।

সবাই অনেক প্রশংসা করছেন, দর্শকরা উপভোগ করছেন কাজটি। পলাশের সঙ্গে জারবীনির জুটিটা দর্শক আরও বেশি পছন্দ করেছেন। নতুন হিসেবে সে অনেক ভালো পারফর্ম করেছে। যা দর্শকরাই বলছেন।


‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ জিয়াউল হক পলাশ, জারবীনি ছাড়া আরও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status