ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শীর্ষ নায়ক শাকিব, নায়িকা পরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:45 PM

শীর্ষ নায়ক শাকিব, নায়িকা পরী

শীর্ষ নায়ক শাকিব, নায়িকা পরী

ঢাকাই চলচ্চিত্রের সুন্দর মুখের নায়িকার কথা বললেই প্রথমেই নাম আসে পরীমণির। এবার শুধু সুন্দর মুখেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শীর্ষে তিনি।

সাধারণত সব জনপ্রিয় নায়ক-নায়িকাদেরই ফেসবুকে ভেরিফায়েড ফ্যানপেজ বা অ্যাকাউন্ট রয়েছে। যার মাধ্যমে ভক্তদের কাছে সব কিছু শেয়ার করেন তারা। ভক্তদের ‘লাইক’ সংখ্যার ওপর ভিত্তি করে দেখা যায়, বাংলাদেশে এগিয়ে আছেন পরীমনি। তার পেজের লাইক সংখ্যা ৮৮ লাখ।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের লাইকের সংখ্যা ২৭ লাখ। আর চিত্রনায়িকা শবনম বুবলি আছেন ৪ লাখের ঘরে। লাইকের তালিকার শাকিব-বুবলির উপরে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার পেজে লাইক সংখ্যা ২৮ লাখ।

এছাড়াও দেখা যায়, অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফেসবুক পেজে লাইক সংখ্যা ৭০ লাখ। সংগীতশিল্পী আসিফ আকবর ৩২ লাখ, কণ্ঠশিল্পী পড়শী ৩০ লাখ, মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের লাইক সংখ্যা ২৫ লাখ এবং একই সংখ্যার ঘরে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ১৯ লাখ। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন ১৪ লাখের ঘরে, একই অবস্থানে আছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। চিত্রনায়িকা পূর্ণিমা, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও হৃদয় খান আছেন ১৩ লাখ লাইকের ঘরে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের লাইক সংখ্যা ১১ লাখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status