|
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। প্রত্যেক্ষদর্শী তকদির হোসেন বলেন, মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত লোকাল বাসটি বৈষামুড়া এলাকায় পৌঁছালে ঢাকা-সরাইল বিশ্বরোডের দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সড়কে থাকা একটি অটোরিকশাকেও ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ সেটি হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা কাজী মিজানুর রহমান নামের আরেকজন বলেন, বাসে থাকা তিনজন যাত্রী নিহত এবং অসংখ্য লোকজন আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার কারণে বাসের নিচে যাত্রীরা চাপা পড়ে আছে। ওসি আবু তাহের বলছেন, নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
