ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটাকা গার্ল ফারিয়ার ‘বিকিনি লুক’, ইনস্টাগ্রামে ঝড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:50 PM

পটাকা গার্ল ফারিয়ার ‘বিকিনি লুক’, ইনস্টাগ্রামে ঝড়

পটাকা গার্ল ফারিয়ার ‘বিকিনি লুক’, ইনস্টাগ্রামে ঝড়

শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জিমে অনুশীলনের সময় খোলামেলা পোষাকে এর আগেও ভক্ত-দর্শকদের সামনে হাজির হয়েছেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে ‘বিকিনি লুক’র একটি ছবি প্রকাশ করে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন পটাকা গার্ল নুসরাত ফারিয়া।

আজ মঙ্গলবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনালী রঙয়ের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ঘন্টা কয়েকের মধ্যেই ছবিতে লাভ রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩৫ হাজার। আর কমেন্টস পড়েছে দেড় হাজারেরও বেশি। কমেন্টে ফারিয়ার এমন পোষাকে ঘিরে নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। সমালোচনা করেছেন তার শারীরিক অভিব্যক্তি ও বিকিনি লুকের।

এদিকে, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভারতের নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।


ছবির গল্পে দেখা যাবে, অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের শিক্ষিকা। এই শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে শাকিব-ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status