ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিভ টুগেদার নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:56 PM

লিভ টুগেদার নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন

লিভ টুগেদার নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন

প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ ছবিটি গত তিন দিনে দারুণ ব্যবসা সফলতা অর্জন করেছে। ধারণা করা হচ্ছে বলিউডের অনেক রেকর্ডই ভাঙতে চলেছে ছবিটি। এদিকে এ ছবির একমাত্র আইটেম গান ‘বেড বয়’ তে পারফর্ম করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করা জ্যাকুলিনের এ গানটি এরইমধ্যে আলোচনায় চলে এসেছে।

এদিকে সম্প্রতি ‘ড্রাইভ’ নামক একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছবির কাহিনীতে দেখা যাবে লিভ টুগেদার করেন তিনি এক তরুণের সঙ্গে। সম্প্রতি ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে এমন একটি বক্তব্য দিয়েছেন জ্যাকুলিন, যা বেশ সমালোচিত হচ্ছে।

ছবিটির কাহিনী সম্পর্কে বলতে গিয়ে জ্যাকুলিন বলেন, ‘ড্রাইভ’ ছবিতে দেখা যাবে এর নায়ক ও আমি লিভ টুগেদার করি। সমাজ বিষয়টিকে খারাপ চোখে দেখে। কিন্তু পর্দার মতো বাস্তবে আমি লিভ টুগেদারের পক্ষে। যদিও এখন আমি কারো সঙ্গে থাকছি না। তবে এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার।

তিনি বলেন, নারী-পুরুষ বিয়ে না করেও একসঙ্গে থাকতেই পারে। এটা কোন বিষয় না। এটা স্বাধীন দেশ। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। জ্যাকুলিনের এ সাক্ষাৎকারটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

এর মাধ্যমে আলোচনায় যেমন এসেছেন, তেমনি সমালোচনায়ও। কারণ লিভ টুগেদারের বিষয় নিয়ে জ্যাকুলিনের বক্তব্য মেনে নিতে পারছেন না অধিকাংশই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status