ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অসুর হয়ে ফিরছেন নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:59 PM

অসুর হয়ে ফিরছেন নুসরাত

অসুর হয়ে ফিরছেন নুসরাত

নতুন সংসার, সংসদের দায়দায়িত্ব পালনের জন্য সাময়িক বিরতিতে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

সেই বিরতি কাটিয়ে ফের ফিরছেন এ অভিনেত্রী। তার নতুন ছবির নাম ‘অসুর’। পাভেল পরিচালিত এ ছবিতে নুসরতের সঙ্গে দেখা যাবে আরো দুই অভিনেতা-আবীর চট্টোপাধ্যায় এবং জিৎ-কে।

কিছু দিন আগেই শুরু হয়েছিল ওই ছবির শুটিং। শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে ওই ছবি নির্মাণ করা হচ্ছে। কিন্তু দুই ঘরানার নায়ককে সামলাচ্ছেন কীভাবে? ভারতীয় একটি দৈনিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, আমি ঘরানা বুঝি না। চরিত্র ভাবি, গল্প ভাবি। এই দুটো চরিত্র আবীর-জিৎ ছাড়া কেউ পারতেন না।

আর নুসরাত জাহান? পাভেল বলেছিলেন, ও আমার ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট। সাধারণত নায়িকাদের দেরি করে আসা নিয়ে আমি খুব বিরক্ত হই। তবে নুসরত রাজনৈতিক কাজ সামলেও কোনো ঝামেলা করেনি। এত ভালো অভিনয় করছে যে, এই ছবি ওর ক্যারিয়ারে মাইলফলক হবে।

কয়েকদিন আগে ইনস্টাগ্রাম থেকে অভিনেতা জিতের সঙ্গে শুটের ছবি শেয়ার করেছেন নুসরত। হ্যাশট্যাগে লিখেছেন, ‘শুট মোড’। শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status