|
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল এ সময় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৬ জুলাই, দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেউখালি গ্রামের আবুল কালামের ছেলে সোহেল রানা ওরফে চুল কাটার সোহেলের (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে তিনটির কোনো নাম্বার প্লেট ছিল না এবং একটি মোটরসাইকেল নিবন্ধিত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, এ ঘটনায় বাগমারা থানায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর জব্দ তালিকা আদালতে পাঠানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বাগমারা থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
