|
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত বৃহস্পতিবার ৫ জুন২০২৬ ইং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার বিষয়ে জনগণকে সচেতন করাই এই র্যালির মূল উদ্দেশ্য। আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে সক্রিয় হতে হবে। ঘরের ভেতরে ও বাইরে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
