|
চান্দিনায় জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফিউল্যাহ'র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
কাজী শামীম
|
![]() চান্দিনায় জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফিউল্যাহ'র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা চলতি বছরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হাজী মোহাম্মদ সফিউল্যাহ। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। ইতিমধ্যে তিনি জেয়াগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোভা যাত্রাসহ ভোটারদের বাড়িতে গিয়ে তার প্রার্থীতা ঘোষণা করেছেন। হাজী সফিউল্যাহ সাবেক দুইবার সফল ভাবে অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ অভিজ্ঞতাকে জনগণের কল্যাণল কাজে লাগিয়ে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। দেশে ও প্রবাসে অবস্থানরত জোয়াগ ইউনিয়নের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি আরও বলেন, জোয়াগ ইউনিয়ন বাসী যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে এবং জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি এই ইউনিয়নে স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, পুল-কালভাটের আকর্ষণীয় উন্নয়ন করবো। আমি বিশ্বাস করি, জনগণের সুচিন্তিত রায়ে আমি বিজয়ী হলে, জোয়াগ ইউনিয়ন হবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ নাগরিক সেবা প্রাপ্তির ইউনিয়ন। উল্লেখ্য, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদ ও জেলা পরিষদের বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসেবেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে স্থানীয় সরকার কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
