ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইনি লড়াইয়ে জিতে শুটিংয়ে ফিরছেন অভিনেতা কিম সু-হিউন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 June, 2026, 12:39 PM

আইনি লড়াইয়ে জিতে শুটিংয়ে ফিরছেন অভিনেতা কিম সু-হিউন

আইনি লড়াইয়ে জিতে শুটিংয়ে ফিরছেন অভিনেতা কিম সু-হিউন

প্রায় এক বছরের নানা বিতর্ক আর আইনি লড়াই শেষে আবারও দক্ষিণ কোরিয়ায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা কিম সু-হিউন। এটি হতে যাচ্ছে দীর্ঘদিন পর দেশের মাটিতে তার প্রথম কাজ।

এই খবরের পর ভক্ত ও বিনোদন দুনিয়ার সবার দৃষ্টি এখন তার স্থগিত হয়ে থাকা অন্যান্য বড় প্রজেক্টগুলোর দিকে।

কোরিয়ান সংবাদমাধ্যম হানকুক ইলবোর বরাত দিয়ে অভিনেতার এজেন্সি গোল্ডমেডেলিস্ট জানিয়েছে, আগামী ১৪ই জুলাই কিম সু-হিউন দক্ষিণ কোরিয়ায় একটি ফিলিপিনো ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করবেন। 

প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের সাথে অতীতের সম্পর্ক নিয়ে গুরুতর কিছু অভিযোগ ওঠার পর লোকচক্ষুর আড়ালে চলে যান এই তারকা। অভিযোগ ছিল, ওই অভিনেত্রীর অপ্রাপ্তবয়স্ক বয়স থেকে তাদের সম্পর্ক ছিল এবং আর্থিক লেনদেন নিয়ে সু-হিউন তাকে চাপ দিয়েছিলেন।

তবে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেন অভিনেতা। তিনি জানান, ওই অভিনেত্রী প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল।
নিজের সম্মান রক্ষার্থে সু-হিউন আইনি পদক্ষেপ নেন। ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একটি ইউটিউব চ্যানেলের প্রধান এবং ওই অভিনেত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

পাশাপাশি বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেন তিনি। গত মে মাসে পুলিশের তদন্তে প্রমাণিত হয় যে, সু-হিউনের বিরুদ্ধে ছড়ানো অডিও রেকর্ড ও চ্যাটিংয়ের বার্তাগুলো এডিট বা কারসাজি করা ছিল। এরপরই মূল অভিযুক্ত ইউটিউবারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এই বিতর্কের কারণে গত এক বছরে সু-হিউনের বেশ কিছু ব্র্যান্ড চুক্তি বাতিল হয়ে যায় এবং তার বহুল প্রতীক্ষিত সিরিজ নক-অফ-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে যায়। তবে সত্য সামনে আসায় অভিনেতার এজেন্সি তার কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একই সাথে সঠিক তদন্তের জন্য পুলিশ ও বিচার বিভাগকেও ধন্যবাদ জানিয়েছে তারা।

সূত্র : গালফ নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status