ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 June, 2026, 9:02 PM

বাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বান

বাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বান

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

রোববার ৭ জুন, উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে তিনি জানান, উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরপাড় ঘিরে বয়স্ক, শিশু এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের হাঁটাচলা ও শারীরিক ব্যায়ামের সুবিধার্থে পার্কিং টাইলস দিয়ে একটি আধুনিক হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়েছে।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ওই ওয়াকওয়ে দিয়ে বিভিন্ন সময়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চলাচল করছে। এতে ওয়াকওয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এছাড়া পরিষদ চত্বরে পরিবেশ ও সৌন্দর্যও নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়।

ইউএনও সেলিম আহমেদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, জনস্বার্থে নির্মিত এই ওয়াকওয়ে সংরক্ষণ এবং উপজেলা পরিষদের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status