ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন কোচের পাশাপাশি পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে মিসবাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 2:41 PM

নতুন কোচের পাশাপাশি পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে মিসবাহ

নতুন কোচের পাশাপাশি পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে মিসবাহ

পাকিস্তান জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। একইসঙ্গে তাকে প্রধান নির্বাচকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ডনের খবরে বলা হয়েছে, বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তবে ব্যাটিং কোচের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে মিসবাহকে বেছে নিয়েছেন।

মিসবাহ ও ওয়াকার এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ২০১৪ সালের মে থেকে ২০১৬ সালের ও এপ্রিল পর্যন্ত সময়ে মিসবাহ ছিলেন পাকিস্তানের অধিনায়ক আর ওয়াকার ছিলেন প্রধান কোচ। এবার প্রধান কোচের ভূমিকায় মিসবাহ আর হেড কোচ থেকে বোলিং কোচের ভূমিকায় ওয়াকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status