|
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না-শামা ওবায়েদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না-শামা ওবায়েদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সদস্যদের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তারা বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না। তিনি বলেন, বাংলাদেশকে ভালোবেসে ও দেশের সম্মান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আজ দুপুরে সিরডাপ মিলনায়তনে 'বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। ডিজাব সভাপতি আলমগীর হোসেন ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব) ড. মনিরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর (অব) এম তাজিম উদ্দিন ভূঁইয়া ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর মোহাম্মদ মুতাসির রহমান (এলপিআর)। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা যে ভূমিকা রাখেন, আফ্রিকার দেশে বিভিন্ন কনফারেন্সে গিয়ে আমার মনে হয়েছে, আমরা বাংলাদেশীরা সেটা যথেষ্ট উপলব্ধি করি না। তারা যে অর্জন করে আনেন, সেটা জীবনের চেয়েও বড় নয়। তারা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি তাদের পরিবারের প্রতিও আজ স্মরণ করতে চাই। প্রত্যেকটি পরিবার তাদের বাবা, স্বামী, ভাইকে পাঠিয়ে দিচ্ছেন, তারা ফেরত আসবেন কিনা, সেটা তারা জানেন না। কিন্তু সেই দেশপ্রেম থেকে, বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা এই কাজটি করে যাচ্ছেন। ভবিষ্যতেও শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের কাছে আসলে আমরা সেটি গুরুত্বের সঙ্গে নেব এবং আপনাদের সহযোগিতা করব
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাইয়ের মধ্যে
বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায়
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশোতে অস্টিনে শিল্প ও প্রবাসী বিশেষজ্ঞদের সাড়া
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না: শামা ওবায়েদ
