ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধুর বাবার বিয়ে ঠেকাতে গিয়ে লাঞ্ছিত ৬ জাবি শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:21 AM

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর বাবার বিয়ে ঠেকাতে এসে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। মারধর করার পর তাদেরকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। বর্তমানে তারা তাড়াশ থানায় রয়েছেন।

মারধরের শিকার হওয়া ওই শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ৪২ তম ব্যাচের রকিবুল হাসান, নাট্যতত্ব বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আরিফ মেহেদী, রিশা আইরিন, রেদোয়ান মাহফুজ, ক্যামেলিয়া চুঁড়া ও দিপংকর বড়ুয়া।



স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সবুজতারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের (৭০) মেয়ে রিশা আইরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী। কয়েকদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। এ সময় তার বাবা আব্দুস সামাদ দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি শুরু করলে রিশা বিষয়টি টের পেয়ে তার পাঁচ বন্ধুর কাছে সাহায্য চান।

এর প্রেক্ষিতে রবিবার সন্ধায় বন্ধুরা তাড়াশে এসে রাতে রিশার বাবার সাথে বিয়ে প্রসঙ্গ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এসময় উত্তেজিত হয়ে রিশার বাবা স্থানীয়দের ডেকে এনে রিশাসহ তার বন্ধুদের পিটুনী দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাত ২টার দিকে রিশাসহ ৬জনকে থানায় নিয়ে আসে।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রশাসন খোঁজ-খবর নেয়া শুরু করলে বিপাকে পড়ে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে রিশার বাবা আব্দুস সামাদ বলেন, ‘আমার স্ত্রী নাজমুননাহার (৬০) পক্ষাঘাতগ্রস্থ হয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ শয্যাসায়ী রয়েছেন। তাকে আমি নিজেই দেখাশোনা করছি। কিন্তু বর্তমানে আমি নিরুপায় হয়ে দ্বিতীয় বিয়ের চিন্তাভাবনা করি। বিষয়টি আমার মেয়ে জানতে পেরে তার বন্ধুদের ডেকে এনে আমাকে লাঞ্ছিত করে।’

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আহত শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের বাড়িতে পাঠিয়ে দেবার প্রক্রিয়া চলছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status