এসএসসির রেজাল্ট নিয়ে মিথ্যা বলছেন পূজা চেরী! বইছে সমালোচনার ঝড়
সাকিব আল রোমান
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:28 AM সর্বশেষ আপডেট: Tuesday, 7 May, 2019, 8:36 AM
এসএসসির রেজাল্ট নিয়ে মিথ্যা বলছেন পূজা চেরী! বইছে সমালোচনার ঝড়
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা পূজা চেরী রয়। চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই নায়িকা। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর পূজা গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি এসএসসিতে জিপিএ ৪.৩৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
পূজার কথা অনুযায়ী তার রোল নম্বার দিয়ে ফলাফল দেখতে গেলে দেখা যায় তিনি পেয়েছেন ৩.৩৩। এ বিষয়টি নিয়ে পরবর্তিতে পূজা আর কোনো কথা বলেননি।
এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পূজাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন ফলাফল খারাপ হতেই পারে তবে এনিয়ে মিথ্যাচারের কী আছে? পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী।
পূজা চেরি অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে; ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’ ও ‘দহন’।