ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যাংকে যোগ দিলেন নুসরাতের ভাই নোমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:12 AM

ব্যাংকে যোগ দিলেন নুসরাতের ভাই নোমান

ব্যাংকে যোগ দিলেন নুসরাতের ভাই নোমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চাকরিতে যোগ দিয়েছেন দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নিহত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

সোমবার সকালে তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে যোগ দেন। পরে তাকে ব্যাংকের সোনাগাজীর ডাক বাংলো শাখায় পদায়ন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে।



প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন নুসরাতের মা শিরিন আক্তার, বাবা এ কে এম মুসা, বড় ভাই মাহমুদুল হাসান নোমান ও ছোট ভাই রাশেদুল হাসান রায়হান। সেদিন প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। আর নোমানের হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন। সেখানে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীও উপস্থিত ছিলেন।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। কয়েকজন তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেন। নুসরাত অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা, পৌর কাউন্সিলর মাকসুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ রাফি।

এর আগে ২৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status