ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
'এয়ারপোর্টে নিজেকে ধর্ষিত মনে হচ্ছিল'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:04 AM

'এয়ারপোর্টে নিজেকে ধর্ষিত মনে হচ্ছিল'

'এয়ারপোর্টে নিজেকে ধর্ষিত মনে হচ্ছিল'

মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডায়ানা রস নিউ অরলিন্সের বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার ‘ধর্ষিত’ হওয়ার অনুভূতি হয়েছে অভিযোগ করেছেন।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান সোমবার  জানায়, রস নিউ অরলিন্স জ্যাজ অ্যান্ড হেরিটেজ ফেস্টিভ্যালে গান গাওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীর দ্বারা আক্রমণাত্মক তল্লাশির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।



পর পর কয়েকটি টুইটে তিনি বলেন, ‘একদিকে নিউ অরলিন্সে আমাকে রাজকীয় সম্মান দেখানো হয়েছে, অন্য দিকে এয়ারপোর্টে আমার সঙ্গে আবর্জনার মতো আচরণ করেছে।’

‘যা করা হয়েছে তা নয়, যেভাবে করা হয়েছে তাই নিয়ে আমার আপত্তি। আমার নিজেকে ধর্ষিত মনে হচ্ছে - কিন্তু আমি এখনও ওই নারীর হাত আমার পায়ের ফাঁকে, সামনে ও পিছনে অনুভব করতে পারছি (ও বলছিল চাকরির জন্য এটা করছে,) ওয়াও!!’ লেখেন তিনি।

টুইটারে তিনি আরও বলেন, ‘ওই নিরাপত্তা তল্লাশিতে খুব বেশি বাড়াবাড়ি করা হয়েছে!! আমার কাঁদতে ইচ্ছা করছে!!!’

নিরাপত্তার তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ রসের অভিযোগের পর বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তল্লাশির দায়িত্বে থাকা অফিসাররা পুরো প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করেছেন। তারপরও কর্তৃপক্ষ বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করবে।

আগে ১৯৯৯ সালে হিথ্রো বিমানবন্দরে একজন নিরাপত্তা কর্মীকে আঘাত করেছিলেন অভিযোগে রসকে গ্রেফতার করা হলেও পরে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

‘আমাকে ছুঁলে আমি কিছু মনে করি না, কিন্তু এভাবে নয় - এটা অতিরিক্ত পার্সোনাল ছিল,’ ওই ঘটনার পরে বলেছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status