ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:35 AM

মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার

মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার

আজকের এদিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্রাচার্য বুদ্ধির দেবতা বুধ ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।



মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

​হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় মন আনন্দে নাচবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সম্পন্ন হবে তথা ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদীও সমানে প্রাপ্ত হবেন। অধিক লৌকিকতা ক্ষতির কারণ হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস পাওনা টাকা আদায় ও ব্যবসা-বাণিজ্যে লাভবান হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলেফেপে উঠবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বেকারদের মুখে হাসি ফুটবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবহার বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকুন। দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। অবশ্য সংকটকালে সহযোগিরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বিবাহযোগ্যদের বিবাহ প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি লাভ হবে। নিঃসন্তান দম্পতিরা শুভ সংবাদ প্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার সামগ্রীও সমানে প্রাপ্ত হবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

দীর্ঘদিনের ভোগ্যব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জনের সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

রাগ জেদ অহঙ্কার আবেগ ক্ষতির কারণ হবে। শিক্ষার্থীদের কঠোর শ্রম অধ্যয়ন ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লটারি ফটকা জুয়া রেস শেয়ার প্রভৃতি এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভ তথা সুদূর প্রসারী হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status