ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মা-মেয়েসহ ৩ নারীকে ধর্ষণ, ভণ্ড পীর রিমান্ডে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:26 AM

মা-মেয়েসহ ৩ নারীকে ধর্ষণ, ভণ্ড পীর রিমান্ডে

মা-মেয়েসহ ৩ নারীকে ধর্ষণ, ভণ্ড পীর রিমান্ডে

মা-মেয়েসহ একই পরিবারের তিন নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় ভণ্ড পীর মো. মনির হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সে সাভার আশুলিয়ায় নিজ বাড়িতে আস্তানা বানিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মুরিদ বানিয়ে ওই তিন নারীকে ধর্ষণ করে আসছিল। সোমবার (৬ মে) বিকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ উজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানা (জিআরও) শাখার কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য জানান।



জানা গেছে, আসামি মনির হোসেন আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এ ঘটনায় আর কারা জড়িত আছে— এ তথ্য উদঘাটনে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। রোববার রাতে ভণ্ড পীর মো. মনির হোসেনকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ভণ্ড পীর মনির হোসেন দীর্ঘদিন ধরে মামলার বাদীর (ভিকটিম) বড় বোনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মুরিদ বানিয়ে ধর্ষণ করে আসছিল। একই কৌশলে বাদীকেও ধর্ষণ করে সে। এরপর বড় বোনের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে ভণ্ড পীর মনির। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ভিকটিমদের মনিরের আস্তানা থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status