ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবেতর জীবন যাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:20 AM

ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবেতর জীবন যাপন

ফণীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবেতর জীবন যাপন

ফেনীর সোনাগাজীর উপকুলীয় এলাকায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্থরা এখেনো পায়নি কোন ধরনের সহযোগিতা। বসত ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছেন।

শনিবার (৪ মে) সকাল ৬টা থেকে টানা ১০টা পর্যন্ত ফণির প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত ও প্রচন্ড গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যায় এ অঞ্চলের উপর দিয়ে। এসময় ওই উপজেলায় প্রায় অর্ধ-শতাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ো হাওয়ায উড়িয়ে নিয়ে যায় ঘরের চালের টিন এবং বেড়াসহ ঘরে থাকা আসবাবপত্র। ক্ষতিগ্রস্থ হয় বাড়ির আঙ্গিনার ফলজ বৃক্ষ ও ফসলের মাঠ।



সোমবার (৬ মে) সোনাগাজীর চরচান্দিয়া জেলে পাড়া, দক্ষিণ চর চান্দিয়া ধান গবেষণা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বসত ঘর হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। তারা অভিযোগ করে বলেন, ঘূর্ণিঝড়ের দিন এবং পরবর্তীতে মেম্বার চেয়ারম্যান বা প্রশাসনের লোকজন তাদের কোন খোঁজ খবরও নেয়নি। ঘুর্ণিঝড়ের দিন জোর করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেলেও তাদের কোন ধরনের শুকনো কিংবা ভেজা খাওয়ার দেয়া হয়নি বলেও তাদের অভিযোগ করেছে।

এ ব্যাপারে স্থানীয় চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয্যারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, আমরা আমাদের গ্রাম পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় সরেজমিনে তালিকা প্রনয়ণ করেছি। তালিকাটি ইতোমধ্যে আমরা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন ক্ষতিগ্রস্থরা অচিরেই তাদের ক্ষতি পূরণ পাবেন।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ঘূর্নিঝড় ফনীর প্রভাবে জেলায় বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলী জমি, কাঁচা ঘর বাড়ি। যার ফলে অনেক লোক মানবেতর জীবন যাপন করছে। আমরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের তালিকা প্রণয়ন করেছি। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অতি শীঘ্রই সহযোগীতা করা হবে। এতে তাদের দূর্দশা লাগব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status