ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা, জিপিএ-৫ পেল সেই তাওসিফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:17 AM

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা, জিপিএ-৫ পেল সেই তাওসিফ

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা, জিপিএ-৫ পেল সেই তাওসিফ

এবারের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বাবার লাশ বাড়িতে রেখে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে গিয়েছিল ইফতি আকবর তাওসিফ। কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেই তাওসিফ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল তাওসিফের। সেদিন ভোরেই তার বাবা নাজিম উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর সকাল নয়টার দিকে তাঁর লাশ পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালীতে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নাজিম উদ্দিন পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।



সেদিন বাবার লাশ একনজর দেখেই পরীক্ষা দিতে এসেছিল তাওসিফ। সোমবার (৬ মে)পরীক্ষার ফল প্রকাশের পর অনুভূতি জানাতে গিয়ে তাওসিফ বলে, যখন প্রাইমারিতে পড়ি তখন বাবা ক্লাসে সব সময় বলতেন, বাড়িতে কেউ মারা গেলেও তার লাশ এক পাশে রেখে ক্লাসে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ বাবার সেই কথাটি আমার মাধ্যমেই বাস্তবায়ন করেছেন। জীবিত বাবার চেয়ে মৃত বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন বেশি। পরীক্ষা দিয়ে আমি কাঙ্ক্ষিত ফল পেয়েছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় তাওসিফ এর আগে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ সহ বৃত্তি পেয়েছিল। তার বড় ভাই ফয়জুল আকবর তোয়াহা চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ও তৃতীয় ভাই তাহফিমুল আকবর চতুর্থ শ্রেণিতে পড়ছে। সবার ছোট ভাই ইসরাক বিল্লাহর বয়স মাত্র চার বছর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status