ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে আর দেখা যাবে না উথাপ্পাকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 7:16 AM

আইপিএলে আর দেখা যাবে না উথাপ্পাকে!

আইপিএলে আর দেখা যাবে না উথাপ্পাকে!

রবিন উথাপ্পার সমালোচনায় সোশ্যাল মিডিয়া। রোববার (০৬ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পরে কলকাতার আইপিএল অভিযান শেষ হয়ে গেছে।

নাইটদের হারের জন্য উথাপ্পাকেই দায়ী করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবারই শেষ আইপিএল খেলে ফেললেন নাইট তারকা উথাপ্পা, এমন কথাও বলা হয়েছে। টানা ছয় ম্যাচ হেরে প্লে অফের দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কলকাতার। ইডেনে মুম্বাই ও পাঞ্জাবে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারানোর পরে এবং বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে সানরাইজার্স হায়দরাবাদ হেরে যাওয়ার পরে প্লে-ফে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে গিয়েছিল নাইটদের।



রোববার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই কলকাতার পৌঁছে যেতো প্লে অফে। এমন অবস্থায় হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স ছিটকে দিল কলকাতাকে। ১০ ওভার ডট বল খেললেন দলের ব্যাটসম্যানরা। রবিন উথাপ্পা একাই খেললেন চার ওভার ডট বল। এরপরেও কি জেতার আশা করতে পারে নাইটরা?

শুধু রোববার নয়, মোক্ষম সময়ে উথাপ্পার ব্যাট ‘বোবা’ থেকে গেছে এবারের আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনেও উথাপ্পা মন্থর ব্যাটিং করে নাইট-ভক্তদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছিলেন। আরসিবিরর ২১৪ রান তাড়া করতে নেমে উথাপ্পা করেছিলেন ২০ বলে মাত্র ৯ রান। এর পরে দু’টো ম্যাচে রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছিল উথাপ্পাকে।

রোববারের ম্যাচেও উথাপ্পা ফ্লপ। তিনি কলকাতার রানের গতি বাড়াতে তো পারলেনই না, উল্টো দলের হারের প্রধান কারণ হয়ে দাঁড়ালেন। উথাপ্পার ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, শেষ আইপিএল খেলে ফেললেন রবিন উথাপ্পা। তার সঙ্গে সঙ্গে ইউসুফ পাঠান, যুবরাজ সিংহ, লসিথ মালিঙ্গা, শেন ওয়াটসন, পীযূষ চাওলার কথাও বলেছেন সেই ইউজার।

আর একজন মজার এক ভিডিও পোস্ট করে রবিন উথাপ্পার ইনিংসকে ব্যাখ্যা করেছেন। আর এক ভক্ত লিখেছেন, উথাপ্পাকে বোলাররা যখন আউট করতে পারছিলেন না, তখন স্টাম্পে ব্যাট ছুড়ে তো আউট হতে পারতেন উথাপ্পা। কলকাতার ছিটকে যাওয়ায় উথাপ্পাই এখন খলনায়ক। আক্রমণের নিশানায় তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status