|
ওয়াসার শতভাগ সুপেয় পানি গোপনে ফুটিয়ে খাওয়ায় যাত্রাবাড়িতে গ্রেফতার ১
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়াসার শতভাগ সুপেয় পানি গোপনে ফুটিয়ে খাওয়ায় যাত্রাবাড়িতে গ্রেফতার ১ এদিকে এ সংবাদে ফিল্টারের নামে সরাসরি লাইন থেকে ডিব্বায় পানি সরবরাহকারী ব্যবসায়ীদের সংগঠন নাফিকানা’র সভাপতি বলেন, “এতো রীতিমত আমাদের পেটে-পিঠে-বুকে সবখানে লাথি মারা। দুনিয়া থেকে বিশ্বাস উঠে যাচ্ছে এটা তারই প্রমাণ, আমরা যে সরাসরি লাইন থেকে পানি নিয়ে ডিব্বায় ভরে বিক্রি করতাম, মানুষ বিশ্বাস করে খেয়ে ফেলতো। এখন এমন দু একটি দুষ্কৃতিকারীদের জন্য মানুষ তো আমাদের আর বিশ্বাস করবে না। আমরা ঐ মালিকের ফাঁসির শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এই ঈদের পরই আমাদের দাবি নিয়ে তীব্র আন্দোলনে যাবো।” আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার একটি টিম অনেক পরীক্ষা নিরীক্ষা করেও ওয়াসার পানিতে জীবাণু না পাওয়াতে ব্যাপক হতাশ হয়ে দেশে ফিরে গিয়েছে। তাদের টিম লিডার ওয়াটার মেলন আমাদের ফোনে বলেন “এ অত্যাশ্চর্য, আমরা ওয়াসাকে নেক্সট নোবেল পুরস্কার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ” এ ব্যাপারে গ্রেফতার হওয়া মালিকের সাথে জেল হাজতে দেখা করতে গেলে তার সাথে দেখা করতে পারেনি আমাদের প্রতিবেদক। তবে তিনি যে পানির বোতল কিনে দেখা করতে গিয়েছিলেন সেটা তার কাছে পৌঁছে দেয়ার জন্য পাঠালে মালিক সেই ফাঁকা বোতলে একটি চিরকুট পাঠান। যেখানে লেখা ছিল – “ভাই! আমি আসলে গোসলের জন্য পানি গরম করতে নিচ্ছিলাম, আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে! আপনারা আমার পক্ষে একটু রেখেন!” - এ খবরটি সত্য নয়
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
