ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টক অব দ্য টাউন সানি লিওন, এ কোন রূপে সাবেক পর্ণস্টার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 1:23 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 2:23 PM

ফের অন্তর্জালে সানি ঝড়

ফের অন্তর্জালে সানি ঝড়

আবারও অন্তর্জালে উঠেছে সানি ঝড়। নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত প্রাক্তন পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। সানি অভিনীত মালয়ালাম ছবি ‘মধুরা রাজা’ মুক্তির অপেক্ষায় আছে। এই সিনেমার ‘মোহা মুন্দিরি’ গানটি এখন টক অব দ্য টাউন। সম্প্রতি গানটট প্রকাশ হয়েছে। গানটি প্রকাশের দুইদিন পার না হতেই ইউটিউবে ঝড় তুলেছে এই গান।

এই ছবিতে দক্ষিণী সুপারস্টার মাম্মুত্তির সঙ্গে জুটি বাঁধেন এই অভিনেত্রী। গানেও একসঙ্গে দেখা মিলেছেন তাদের। সম্প্রতি গানের ভিডিওটি শেয়ার করেছেন সানি লিওন। মালয়ালাম দর্শক মাম্মুত্তির সঙ্গে সানির যুগলবন্দি লুফে নিয়েছে। এই গানে মাম্মুত্তির সঙ্গে সানির নাচ লাখো ভক্তের হৃদয়ে ঝড় তুলেছে।

নির্মাতারা সম্প্রতি গানটির ভিডিও শেয়ার করেছেন। আর বরাবরের মতো এই গানেও চমক দেখিয়েছেন সানি লিওন। সানির নানা রঙের বাহারি পোশাকও ভক্তদের নজর এড়ায়নি।

এদিকে জানা গেছে, ‘মধুরা রাজা’ ছাড়াও ‘রঙ্গিলা’ নামের আরেকটি মালয়ালাম সিনেমার সঙ্গে চুক্তি সেরেছেন সানি লিওন। এ দুটো ছাড়াও তামিল সিনেমা ‘বীরমাদেবী’ রয়েছে তার ঝুলিতে। এ ছবিটি তামিল ছাড়াও হিন্দি, মালয়ালাম, কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বোঝাই যাচ্ছে, বলিউডে সাড়া ফেলার পর এবার দক্ষিণী অঙ্গনে তুফান ছোটাতে চলেছেন এ লাস্যময়ী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status