ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ২৯ পৌষ ১৪৩২
যে কারণে ১ জানুয়ারি থেকেই বছর শুরু হয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2020, 9:50 PM

যে কারণে ১ জানুয়ারি থেকেই বছর শুরু হয়

যে কারণে ১ জানুয়ারি থেকেই বছর শুরু হয়

কখনও কি মনে হয়েছে কেন ১ জানুয়ারি থেকেই বছর শুরু হয়। কারণটা জানতে হলে পিছিয়ে যেতে হবে ৪৯ খ্রিস্ট্রপূর্বে, যখন রোম সাম্রাজ্যের পূর্ণ দখল পেয়ে জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার।

জানা যায়, মূর্তি উপাসনায় বিশ্বাসী রোমানরা বহু দেবদেবীর সঙ্গেই পুজো করতেন দরজার দেবতা জানুসের। দুমুখ বিশিষ্ট জানুসের একটি মুখ ছিল সামনের দিকে, যা ভবিষ্যতের দিকে নির্দেশ করে। অপর মুখটি ছিল পিছনের দিকে, যা অতীতের দিকে লক্ষ্য রাখে। জানুয়ারি মাসের নামটিও ওই দ্বারদেবতার থেকেই এসেছে।

নতুন ক্যালেন্ডার তৈরির সময় সিজারের মনে হয়েছিল, দ্বারদেব জানুসের নামাঙ্কিত মাস জানুয়ারিই যে কোনও বছরের প্রারম্ভ মাস হওয়ার যোগ্য। তাই জানুয়ারির প্রথম দিনকে নতুন বছরের শুরুর দিন ঘোষণা করেছিলেন রোমান সম্রাট। তৎকালীন রোমানরা জ্যোতির্বিজ্ঞানের কয়েকটি বিষয়ে অনবগত থেকেও শুধু ধর্মীয় বিশ্বাস থেকেই জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করেছিলেন।

পরবর্তীকালে গবেষণায় জানা যায়, বছরের এই সময়টাই পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে। এছাড়া উত্তর গোলার্ধে ডিসেম্বরে দিন ছোট থাকে। ২২ ডিসেম্বর থেকে ধীরে ধীরে দিন বড় হতে থাকে এবং জানুয়ারির শুরু থেকে দিনের দৈর্ঘ বেড়ে যায় সূর্যের দক্ষিণায়নের ফলে। সেজন্যও জানুয়ারি মাসকেই বছরের প্রথম মাস বলে ধরা হয়।  

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status