ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফণী থাবা বসিয়েছে? বিপর্যয় পরবর্তী বিপদ এড়ান এ ভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 12:21 PM

ফণী থাবা বসিয়েছে? বিপর্যয় পরবর্তী বিপদ এড়ান এ ভাবে

ফণী থাবা বসিয়েছে? বিপর্যয় পরবর্তী বিপদ এড়ান এ ভাবে

ফণীর ভয় কেটে গিয়েছে। শহরে সে ভাবে প্রভাব বিস্তার করতে পারেনি দৈত্য ঝড়। তবে দেশের নানা জেলায় ফণীর প্রভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। স্বাভাবিক ভাবেই দুর্গত এলাকাগুলির স্বাভাবিক ছন্দে ফিরতে কিছু সময় লাগবে। তাই প্রয়োজন একটি সাধারণ গাইডলাইন। তবে দুর্যোগের সঙ্গে লড়তে গেলে কী করবেন আর কী করবেন না সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত।


এলাকা থেকে গাছ সরানো বা হঠাৎ বিপর্যয় পরবর্তী কোনও বিপদ এড়াতে আগেভাগেই হেল্পলাইন নম্বর সংগ্রহ করে রাখা ভাল। প্রয়োজনে সাহায্য নিন। জরুরি অবস্থায় ৯৯৯ এ ফোন করে হেল্পলাইন কন্ট্রোল রুমে জানানো যাবে। 




এছাড়াও যে নিয়মগুলো মেনে বিপর্যয় পরবর্তী বিপদ এড়াবেন-

-দুর্যোগ বিধ্বস্ত এলাকায় থাকলে গাড়ি নিয়ে না বের হওয়াই ভাল। গাছ পড়ে বহু রাস্তা খারাপ হয়েছে। কোথাও যেতে হলে কোন পথে যাওয়া সুবিধাজনক, তা আগে খোঁজ নিন। সেই বুঝে পথ বাছুন।

-সংক্রমণ থেকে বাঁচতে বাইরে থেকে এসে খুব ভাল করে হাত-পা ধুয়ে ফেলুন। প্রয়োজনে গরম জলে কিছু ক্ষণ পা ডুবিয়ে রাখুন।

-হাতের কাছেই যেন মজুত থাকে কিছু জরুরি ওষুধ। এর মধ্যে সর্দি-জ্বর, পেটের সংক্রমণ প্রধান।

-রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে ভুলেও হাত দেবেন না।

-বাড়িতেও অতি সতর্কতার সঙ্গে সুইচ বোর্ডে হাত দিন। ভিজে হাতে সুইচ বোর্ড ধরা উচিত নয় কোনও ভাবেই।

-কোনও ভাঙা পাত্রে বাড়ির বাইরে পানি জমে থাকলে সেই পানি ফেলে দিন। মশার বংশবিস্তার রোধ না করতে পারলে ম্যালেরিয়ার সম্ভাবনা তৈরি হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status