ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
থানোস কি ধ্বংস করল গুগলকেও!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 12:30 PM

থানোস কি ধ্বংস করল গুগলকেও!

থানোস কি ধ্বংস করল গুগলকেও!

অ্যাভেঞ্জার্স জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। এ বার তাতে সামিল হল সার্চ ইঞ্জিন গুগলও। মার্ভেলপ্রেমীদের জন্য বিশেষ চমক এনেছে তারা। থানোসের এক চুটকিতে একে একে স্রেফ উবে যাবে সমস্ত সার্চ রেজাল্ট। ঠিক যেমনটি হয়েছিল ইনফিনিটি ওয়ারে। ব্রহ্মাণ্ডের অর্ধেক জনসংখ্যা মুছে দিতে ইনফিনিটি স্টোন ব্যবহার করেছিল থানোস। তাতে ডক্টর স্ট্রেঞ্জ থেকে পিটার পার্কার চোখের সামনে উবে গিয়েছিল একের পর এক সুপারহিরো। এ বার যেন সেই অবস্থা হল গুগলেরও।


গত এক বছর প্রতীক্ষার পর শুক্রবার দেশ জুড়ে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এই নয়া চমক গুগলের, যাতে ইংরেজিতে থানোস লিখে সার্চ করলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য উঠে আসবে। সেই সঙ্গে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে ইনফিনিটি স্টোন খচিত থানোসের সোনালি রঙের ধাতব দস্তানা।




ওই দস্তানার উপর ক্লিক করলেই হল। থানোসের চুটকিতে একে একে সমস্ত সার্চ রেজাল্ট উবে যেতে শুরু করবে। তবে মুছে যাওয়া সব কিছু ফিরিয়ে আনার ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে দস্তানার উপর দ্বিতীয় বার ক্লিক করতে হবে। তা হলেই টাইম স্টোন ব্যবহার করে ফের সব কিছু রিস্টোর করে দেবে থানোস।


বিশেষ দিনগুলিতে নানা রকমের ডুডল এমনিতেই তৈরি করে গুগল। এ ছাড়াও নানা ধরনের চমক রয়েছে তাদের ঝুলিতে। যেমন, ইংরেজিতে ‘ডু আ ব্যারেল রোল’ লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টসহ পাতাটি ৩৬০ ডিগ্রি ঘুরে ফের সোজা হয়ে যাবে। ভিডিয়ো গেমসের শখ থাকলে ‘zerg rush’ লিখে সার্চ দিলে পাতার উপর নেমে আসবে অজস্র ছোট হাতের ‘o’।মাউস নিয়ে সেগুলির উপর ক্লিক না করতে পারলে সমস্ত সার্চ রেজাল্ট মুছে যাবে। তাই থানোসকে নিয়ে তাদের এই চমক নজর কেড়েছে মার্ভেলপ্রেমীদের।

থানোস কি ধ্বংস করল গুগলকেও!

থানোস কি ধ্বংস করল গুগলকেও!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status