|
গেমিং প্রযুক্তিতে আসুস আরওজি-র ২০ বছর: উদ্যাপনে উন্মোচিত হলো বিশেষ ‘এডিশন ২০’
নতুন সময় ডেস্ক
|
![]() গেমিং প্রযুক্তিতে আসুস আরওজি-র ২০ বছর: উদ্যাপনে উন্মোচিত হলো বিশেষ ‘এডিশন ২০’ ২০ বছরের এই বিশেষ উপলক্ষে আরওজি উন্মোচন করেছে সীমিত সংস্করণের প্রিমিয়াম পণ্য লাইনআপ “আরওজি এডিশন ২০”। এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো প্রিমিয়াম হ্যান্ডহেল্ড গেমিং কনসোল “আরওজি এক্সবক্স অ্যালাই এক্স ২০”, যার সাথে রয়েছে একটি বিশেষ এআর গেমিং গ্লাস বান্ডেল। আরও এসেছে ‘আরওজি স্ট্রিক্স স্কার ১৮’ ল্যাপটপ। এই ল্যাপটপ ডিজাইন করা হয়েছে বিশ্বের প্রথম ১৮-ইঞ্চির ৪কে রেজোল্যুশনের ২৪০ হার্জ মিনি এলইডি ডিসপ্লে, এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ এর ল্যাপটপ জিপিইউ। এবারের এডিশনে অন্যতম আকর্ষণ ছিল ‘আরওজি ক্রসহেয়ার এক্স৮৭০ই এডিশন ২০’ মাদারবোর্ড। যারা পিসি থেকে সর্বোচ্চ পারফরম্যান্স চায়, সেসব গেমারদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। চমৎকার প্রিমিয়াম ডিজাইনে, এতে রয়েছে নেক্সট-জেনারেশন প্ল্যাটফর্ম সাপোর্ট, অ্যাডভান্সড কানেক্টিভিটি এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপ্টিমাইজেশান টুলস। এবারের এডিশনে অন্যতম আকর্ষণ ছিল ‘আরওজি ক্রসহেয়ার এক্স ৮৭০ই এডিশন ২০’ মাদারবোর্ড। এক্সট্রিম গেমার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন পিসি ব্যবহারকারীদের জন্য তৈরি এই মাদারবোর্ডে রয়েছে নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম সাপোর্ট, উন্নত কানেক্টিভিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপ্টিমাইজেশন টুলস। কম্পিউটেক্স ২০২৬-এ আরও উন্মোচিত হয়েছে ‘আরওজি অ্যাস্ট্রাল জিফোর্স আরটিএক্স ৫০৯০ এডিশন ২০’ গ্রাফিক্স কার্ড। এনভিডিয়ার সর্বশেষ ফ্ল্যাগশিপ জিপিইউ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি তৈরি এই কার্ডটি গেমারদের দিবে দারুণ গেমিং অভিজ্ঞতা। গোল্ডেন কালার, প্রিমিয়াম ম্যাটেরিয়ালস আর ইউনিক ডিজাইনের তৈরি করা হয়েছে। আজকের দিনের হাই-এন্ড গেমিং পিসিগুলোর অতিরিক্ত পাওয়ারের চাহিদা মেটাতে আরওজি নিয়ে এসেছে ‘আরওজি থর ৩০০০ ওয়াট টাইটানিয়াম ৩ এডিশন ২০’ পাওয়ার সাপ্লাই। এটি নতুন প্রজন্মের হার্ডওয়্যার এবং আল্ট্রা-হাই পারফরম্যান্স পিসি সেটআপের জন্য নিরবচ্ছিন্ন ও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। আরওজি-র ২০ বছর পূর্তি উদ্যাপনে হার্ডওয়্যারের পাশাপাশি আরও এসেছে “আরওজি ডেস্ট্রিয়ার এডিশন ২০” গেমিং চেয়ার, ‘আরওজি স্ল্যাশ ব্যাকপ্যাক এডিশন ২০; এবং একটি প্রিমিয়াম হার্ড-কেস লাগেজ, যা গেমারদের জন্য একটি সম্পূর্ণ লাইফস্টাইল অভিজ্ঞতা তৈরি করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
