ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মদ খেলে মুহূর্তেই বাড়ে সৌন্দর্য, জেনে রাখুন কতটা খাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 5:22 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 5:50 AM

মদ খেলে মুহূর্তেই বাড়ে সৌন্দর্য, জেনে রাখুন কতটা খাবেন

মদ খেলে মুহূর্তেই বাড়ে সৌন্দর্য, জেনে রাখুন কতটা খাবেন

মদ্যপান করলে শরীর যেমন ভিতর থেকে খারাপ হতে থাকে, তেমনই বাইরের সৌন্দর্যেও তার ছাপ পড়ে। কিন্তু ইংল্যান্ডের ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অন্য কথাই জানাচ্ছেন। এক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ইয়োরট্যাঙ্গো’-র একটি প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা জানাচ্ছেন, নিয়মিত পরিমিত মদ্যপান করলে সৌন্দর্য বাড়বেই কমবে না।



এ বিষয়ে গবেষণা চালাতে গবেষকরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়াকে মদ না খাওয়া অবস্থার ছবি ও মদ্যপ অবস্থার ছবি দিতে বলেন। ছবি গুলি দেখে গবেষকরা জানিয়েছেন, মদ না খাওয়া অবস্থার থেকে এক গ্লাস মদ খাওয়ার পরের ছবিগুলিতে ছাত্রছাত্রীদের দেখতে ভাল লাগছে। কিন্তু এক গ্লাসের বেশি মদ পান করার পরে তাদের ততটা ভাল লাগছে না দেখতে। বরং তার থেকে মদ না খাওয়া অবস্থার ছবিগুলি সুন্দর।

এই গবেষণা থেকে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, এক গ্লাস মদ পান করার পরে চোখের মণি ও গাল হালকা পরিবর্তন দেখা যায় কারণ তখন সেই ব্যক্তি ঝরঝরে বোধ করেন। কিন্তু পরিমাণ বাড়তে থাকলে সৌন্দর্য বাড়ার বদলে বরং কমে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status