ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পানি বেশি খেলেও প্রাণ সংশয়! যা বলছে চিকিৎসাবিদ্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 5:06 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 5:25 AM

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

ছোট থেকেই সবাই জেনেছি ‘বেশি করে পানি খাও’। তাতে নাকি শারীরের অনেক সমস্যার সমাধান হয় অনায়াসেই। কিন্তু, বর্তমান চিকিৎসাবিদ্যা জানাচ্ছে ভিন্ন কথা। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চার্লস বোর্ক, তাঁর গবেষণায় জানিয়েছেন যে, প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করলে, রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। হতে পারে ব্রেন সোয়েলিং-ও।




গণমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বেশি পানি খেলে হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হতে পারেন অনেকেই। এর ফলে ব্রেন ফুলে যায়। যাতে হতে পারে সিজার, এমনকী বিকল হতে পারে হৃদযন্ত্রও। এমন কথাই জানিয়েছেন বিজ্ঞানী চার্লস বোর্ক।  

বিজ্ঞানী বোর্ক জানিয়েছেন, শরীরে পানির পরিমাণ কমে গেলে ব্রেনের ‘হাইড্রেশন সেন্সিং মেকানিজম’ যেমন খুব তাড়াতাড়ি বুঝতে পারে, পানির পরিমাণ বেড়ে গেলে তেমনটা হয় না। ফলে, ওভার-হাইড্রেশন হয়ে জাগিয়ে তোলে ক্যালশিয়ম চ্যানেলগুলি, যা আদতে কাজ করে শরীরে পানিস্তরের সামঞ্জস্য বজায় রাখার।

প্রসঙ্গত, হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশির ভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের মধ্যেই দেখা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status