|
মৃত্যুশূন্য দিন কাটানোর পরদিনই হাম উপসর্গে ঝরল ৯ প্রাণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() মৃত্যুশূন্য দিন কাটানোর পরদিনই হাম উপসর্গে ঝরল ৯ প্রাণ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে এক হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে এক হাজার ২৫৬ জন। এর আগের দিনে সোমবার হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি। এদিন আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিল ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী এক হাজার ৩২১ জন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
