ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 12:48 PM

হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ূন কবির এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটা বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে জানানো হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। কিন্তু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা–নাশকতা চালাচ্ছে।

ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status