|
ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে মঙ্গলবার (২৪ নভেম্বর) ওই সূত্র জানান, চলতি মাসে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ার জন্যই এত দূরে উৎপত্তিস্থল হলেও রংপুর ও ঢাকার মতো স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এত মাত্রার ভূমিকম্প হয়নি আগে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বললেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালের ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আজকের ভূমিকম্প নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। গত বছরের (২০২৫) ২১ নভেম্বর ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয় নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেদিন সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
