ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 5:16 PM

টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

গাজীপুরের টঙ্গীতে দিনভর দফায় দফায় শ্রমিক আন্দোলন, সংঘর্ষ ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।

এদিকে চলমান শ্রমিক আন্দোলন এড়াতে টঙ্গীতে টঙ্গীর ‎মঙ্গলবার (২৪ নভেম্বর) অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা বারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তারগাছ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।

পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ইটপাটকেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে শ্রমিক আন্দোলনের খবর টঙ্গী শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরের পর কয়েক ধাপে টঙ্গীর পঞ্চাশটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে সকালে যথাসময়ে টঙ্গীর কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দেন। বেলা বাড়লে গাজীপুরের আন্দোলনের সঙ্গে টঙ্গীর শ্রমিকদের বিচ্ছিন্ন করতেই ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ছুটির পর শ্রমিকরা বাসায় না ফিরে মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী বিভিন্ন পোশাক কারখানার সামনে আন্দোলন এড়াতে পুলিশের পাশাপাশি আনসার ও এসআরবির সদস্যদের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।


‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status