ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে সাড়ে ৩বছর থেকে মৃতের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করছে ইউপি সদস্য
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 5:33 PM

কুড়িগ্রামে সাড়ে ৩বছর থেকে মৃতের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করছে ইউপি সদস্য

কুড়িগ্রামে সাড়ে ৩বছর থেকে মৃতের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করছে ইউপি সদস্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাড়ে ৩ বছর আগে মৃত আমেনা বেগম নামের এক সুবিধাভোগীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করছে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু মিয়া। তার এই অনৈতিক কর্মকান্ডের বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন মৃত সুবিধাভোগী আমেনা বেগমের ছেলের বউ আম্বিয়া বেগম।

অভিযোগে জানা যায়, অভিযোগকারী আম্বিয়া বেগম ওই ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তাঁর শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির চালের কার্ড রয়েছে। কার্ড নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যান। তাঁর মৃত্যুর পর কার্ডটিতে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আম্বিয়া বেগমের অভিযোগ, শাশুড়ির মৃত্যুর পর কার্ডটি তাঁর স্বামী কিংবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া তাঁর জাতীয় পরিচয়পত্র, ছবি ও মূল কার্ড নিয়ে যান। কিন্তু নতুন কার্ড করে দেওয়ার কথা থাকলেও তা আর করা হয়নি।
সম্প্রতি খাদ্য অফিসে গিয়ে আম্বিয়া জানতে পারেন, তাঁর শাশুড়ির নামে থাকা কার্ডটি এখনো চালু রয়েছে। পরে সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করলে ওই কার্ডের চাল ইউপি সদস্য বাবলু মিয়া উত্তোলন করছেন বলে জানতে পারেন তিনি।

আম্বিয়া বেগম বলেন, ‘শাশুড়ি মারা যাওয়ার পর দুইবার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন, কার্ডটি বাতিল হয়েছে। নতুন কার্ড করে দেওয়ার কথা বলে কাগজপত্র ও মূল কার্ড নিয়ে যান। কিন্তু কার্ড করে দেননি। কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি, কার্ডটি এখনো চালু আছে। ডিলারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেম্বার চাল তুলছেন।’

তিনি বলেন, গত ১৬ নভেম্বর ইউএনওর কাছে অভিযোগ করেছেন। ইউপি সদস্যের শাস্তি এবং দীর্ঘদিনের বঞ্চিত চালের ক্ষতিপূরণ চান তিনি।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, তিনি এক বছর ধরে ডিলারশিপ করছেন। এ সময় ইউপি সদস্য বাবলু মিয়া তার কাছ থেকে ওই কার্ড দিয়ে চাল উত্তোলন করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য বাবলু মিয়া কোন কথা বলতে রাজি হন নি।
অপরদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি তদন্ত এবং একই সঙ্গে সত্য প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status