|
সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শনিবার (২১ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সফলতা কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জনাব রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল হাসান, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শরীফ-উল-সাদিক, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জাহিদ হাসান দীপু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা সালমা হোসেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুরত কুমার সাহা। নবীনবরণ অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও পারস্পরিক পরিচিতির সুযোগ সৃষ্টি হয়। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
